বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

তেল-ব্যাটারি নয়, ট্রাক্টর চলছে গোবরে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : তেল কিংবা ব্যাটারি নয়, ট্রাক্টর চলছে গোবরে। ‘বেনামান’ নামে এক ব্রিটিশ কোম্পানি তৈরি করেছে গোবর-চালিত এই ট্রাক্টর। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও এ ট্রাক্টর ভূমিকা রাখবে বলে মনে করছে নির্মাতা কোম্পানি। 

ট্রাক্টর একটি গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ। বিশ্বজুড়ে কৃষকরা জমি চাষ, চারা বপন, কৃষি-পণ্য পরিবহনে ট্রাক্টর ব্যবহার করেন। চাষাবাদের বাইরেও ট্রাক্টরের ব্যবহার হয়। সাধারণত ট্রাক্টর চলে ডিজেল বা ব্যাটারিতে।

তবে প্রযুক্তির উৎকর্ষতায় নতুন এক ট্রাক্টর তৈরি করেছে ব্রিটিশ কোম্পানি ‘বেনামান’। তেল কিংবা ব্যাটারির সাহায্যে নয়, এটি চলবে গোবর দিয়ে। গোবর-চালিত এ ট্রাক্টরের নাম রাখা হয়েছে টি-সেভেন।  

নির্মাতা প্রতিষ্ঠান জানায়, গোবর থেকে মিথেন গ্যাস উৎপন্ন হবে, যা ট্রাক্টরের পেছনে একটি ‘ক্রায়োজেনিক ট্যাঙ্কে’ জমা হয়ে হিমাঙ্কের ১৬২ ডিগ্রি নিচের তাপমাত্রায় তরল মিথেনে রূপান্তরিত হবে। যার দহনে উৎপাদন করে শক্তি। ডিজেলে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয়, মিথেন থেকেও একই শক্তি মিলে। 

বিশ্বজুড়ে চলছে পরিবেশ আন্দোলন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর কথা বলছেন পরিবেশবাদীরা। ঠিক এমন সময়ে গোবর-চালিত এই ট্রাক্টর উদ্ভাবন পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখবে বলছেন নির্মাতা প্রতিষ্ঠানটি। 

বিশ্লেষকরা বলছেন, গবাদী পশুর খামার থেকে পর্যাপ্ত গোবরের যোগান আসে। যার বড় একটি অংশ ব্যবহার হতে পারে এই ট্রাক্টর চালনায়। আর জৈব সার হিসেবেও জমিতে গোবরের ব্যবহার কৃষি উৎপাদনে কার্যকরি।

এছাড়া কৃষিকে কার্বনমুক্ত করতেও এই ট্রাক্টর ইতিবাচক অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit