মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

কুড়িগ্রামে ঘন কুয়াশা, বেড়েছে শীতের প্রকোপ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে বেড়েছে শীতের প্রকোপ। দুদিন ধরে বেলা গড়িয়ে গেলেও ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। ঘন কুয়াশার কারণে দূরপাল্লা ও স্বল্পপাল্লার সব যানবাহন হেলডলাইট জ্বালিয়ে চলছে।

ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও দরিদ্র মানুষের।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কথা হয় জেলা সদরের কুমরপুরের অটোরিকশা চালক আইনুল মিয়া (৫২)র সঙ্গে। তিনি বলেন, “তিন দিন থাকি খুউব শীত পইরবের নাইগছে। আইজ আরও বেশি। গাওয়োত শিরশির করি বাতাস নাগে। আস্তাঘাট দেহা যায় না। অটোরিকশার হেডলাইট জ্বলে চলবের নাগছোং, একসেডেন্ট হওয়ার ভয়োত!”

সকাল ৭টার দিকে কাজে যোগ দিতে সাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন পাটেশ্বরী এলাকার আজিজুল (৪০), দুলু মিয়া (৩২), জাহেদুল (৩৯)সহ নির্মাণ শ্রমিকের একটি দল। 

দুলু মিয়া (৩২) বলেন, “কয়েক কিলোমিটার আস্তা সাইকেল চলেয়া প্রতিদিন হামরা কাজোত যাই। কিন্তু আইজ ঘন কুয়াশায় কিচ্ছু দেখা যাবার নাগছে না। তার মধ্যে এই ঠান্ডাত কামকাজ কইরলে হাত-পাও কাঁপে। কামকাজ না করিয়েও তো উপায় নাই।”

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তুহিন মিয়া বলেন, তাপমাত্রা আরও হ্রাস পেয়ে ফেব্রুয়ারির শুরুতে মৃদু শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit