বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

ঘোড়াঘাট উপজেলায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অজ্ঞাত ১২০০ ব্যাক্তির নামে মামলা

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শতাধিক ব্যক্তিসহ অজ্ঞাত ১২০০ ব্যাক্তির নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘোড়াঘাটে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চল থেকে আসা ৩৮টি বাড়িতে আগুন,ভাংচুর,লুট-পাট ও চুরির ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে। ২৮ জানুয়ারী শনিবার দিবাগত রাত ১২টায় গ্রাম পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১২০০ ব্যাক্তিকে আসামী করে একটি মামলা রুজু করা হয়।

ঘোড়াঘাট থানা মামলার বিবারণে জানাযায়,গত ২৫ জানুয়ারী খোদাদাতপুর চুনিয়া পাড়ায় ওমর আলী ও তার ছেলে মনোয়ার হোসেন মিম ও রাকিব হোসেন নামের দুই যুবককে হত্যা করে। এই হত্যা কান্ডকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার বাদ জোহর দাফন শেষে উত্তেজিত জনতা হত্যার সাথে জড়িত ওমর আলীর বাড়ি সহ চরাঞ্চল থেকে আসা আনুমানিক ৩৮ টি বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ সময় অগ্নিসংযোগের পাশা পাশি বাড়ি ভাংচুর,ঘরের বাইরে থাকা জিনিস পত্র লুট-পাট ও গরু-ছাগল চুরি করে নিয়ে যায়।এতে করে সব মিলিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান,অগ্নিসংযোগে লুট-পাট,চুরি ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যাক্তিকে আসামি করে ও আরো ১ হাজার থেকে ১২০০ ব্যক্তির নামে একটি মামলা রুজু হয়েছে।যথাযথ আইন মেনে পরবর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit