স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। আজ ভোরে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরেছে মাশচেরানোর শিষ্যরা। আর্জেন্টিনা বিদায় নিলেও এই আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ব্রাজিল।

এদিকে গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে ব্রাজিলের যুবারা। প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ডে গেছে ব্রাজিল।
কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৮