বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম

স্ত্রী হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলতাক স্বামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো.মহিন উদ্দিন ওরফে মহিন  (৪৪) উপজেলার পূর্ব অনন্তপুর গ্রামের কাজী বাড়ির গোলাপ রহমান ওরফে চৌধুরী মিয়ার ছেলে।   

শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  এর আগে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

পুলিশ জানায়, স্ত্রী প্রথমা আক্তার পলি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মহিন। গতকাল শুক্রবার রাতে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ২৭ নভেম্বর আদালত স্ত্রীকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ডের আদেশ দেয়। এরপর থেকে সে পলাতক ছিল। এসপি আরো জানায়,গ্রেফতার আসামিকে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit