মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

খাগড়াছড়ি  বঙ্গমাতা পরিষদ ও রিজিয়নের  উদ্যােগে শীত বস্ত্র বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা বঙ্গমাতা পরিষদ  ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে দুস্থ গরীব অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি ২০২৩ইং )  সকালের দিকে  খাগড়াছড়ি সদর এপিবিএন রোড মধুপুর বাজার সংলগ্ন মাঠে প্রায় তিন শতাধিক   দুস্থ গরীব অসহায় মানুষের মাঝে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ শীত বস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা  বঙ্গমাতা পরিষদ।
এসময়  সনতোষ কুমার দত্তের সঞ্চালনায় ডা. মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা পরিষদ  খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অধ্যাপক সৌরভ তালুকদার। বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো: রফিকুল আলম, ইঞ্জিনিয়ার জ্যোতি বিকাশ চাকমা,বঙ্গমাতা পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক প্রজ্ঞাবীর চাকমা, ব্যবসায়ী রিন্টু বিকাশ চাকমা প্রমূখ।
এসময় অনুদান প্রাপ্ত হয়ে উপকৃত স্থানীয় জনগণ বর্তমান প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা প্রদান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানায়। বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার  সবসময় পাহাড়ে দুঃস্থ গরীব অসহায় মানুষদের পাশে আছে এবং  যেকোন বিপদে পাশে দাড়িয়ে কাজ করতে চাই । পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি এবং সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে। সেলক্ষ্যে সকল আওয়ামী লীগের সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit