আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইউক্রেনের জরুরি বিভাগ জানায়, এসব হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাতে ৫৫ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল।
গতকাল একদিনে কিয়েভ, বাখমুতসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্যে ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা। এ ছাড়া ওডেসায় বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার ঘটনাও ঘটেছে।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:২৪