রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

শপথ অনুষ্ঠানের পোশাক দান করলেন মার্কিন ফার্স্ট লেডি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিটি নবনির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ শুরুর আগে ক্যাপিটল হিলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মার্কিন মুলুকে। সেই ‘ইনঅগুরাল বল’অনুষ্ঠানে সাধারণত গাউন পরেন প্রেসিডেন্টের স্ত্রী বা ‘ফার্স্ট লেডি’। 

পরবর্তীকালে সেই পোশাক স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের সংগ্রহশালার জন্য দান করে দেন তিনি। সেই ১৯১২ সালে হেলেন টাফটের আমল থেকেই এই নিয়ম চলে আসছে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিলও সেই ‘ট্র্যাডিশন’ বজায় রাখলেন। পূর্বসূরী জ্যাকুলিন কেনেডি, লরা বুশ, মিশেল ওবামা, মেলানিয়া ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে বাইডেন-পত্নীও তার পোশাক দান করে দিলেন ইনস্টিটিউশনে। 

তবে, ২০২১ সালের ২০ জানুয়ারি ক্যাপিটল হিলের অনুষ্ঠানে গাউন পরেননি জিল বাইডেন। কারণ, ওই সময় কোভিড সংক্রমণ শিখরে থাকায় জো বাইডেনের ‘ইনঅগুরাল বল’ হয়নি। ওইদিন সকালে ক্যাপিটলের শপথ অনুষ্ঠানে জিল পরেছিলেন সমুদ্র নীল রংয়ের উলের ড্রেস ও মানানসই কোট। আর সন্ধ্যার হোয়াইট হাউসের ঘরোয়া অনুষ্ঠানে তার পরনে ছিল আইভরি সিল্ক উলের সুদৃশ্য পোশাক ও ক্যাশমিয়ার কোট। স্মিথসোনিয়ান ইনস্টিটিউটকে এই দু’টি পোশাকই দান করেছেন জিল।

বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে পোশাকগুলো স্মিথসোনিয়ান কর্তৃপক্ষের হাতে তুলে দেন ফার্স্ট লেডি স্বয়ং। আজ বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষ সেই পোশাক পরিদর্শন করতে পারবেন। সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit