শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট যশোর কমিশনার মোয়াজ্জেম হোসেন। কাস্টমস দিবদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল ঢাকার প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ আবদুল হাকিম। আলোচনা সভায় এ সময় স্বাগত বক্তব্যদেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার মোঃ শাফায়েত হোসেন। অনুষ্ঠানে বেনাপোল কাস্টমস হাউসের বিগত বছরের সার্ভিক প্রতিবেদন উপস্থাপন করেন বেনাপোল কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার আব্দুল রশিদ মিয়া। আলোচনা সভার মধ্যে বাংলাদেশ কাস্টমসের

উপর এক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, সিনিয়র সহ সভাপতি ভায়রুজ্জামান মধু, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, সহ সভাপতি মহসিন মিলন , বেনাপোল কাস্টমস হাউসের সকল কর্মকর্তা বৃন্দ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সকল সিএন্ডএফ কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ প্রমুখ্

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit