শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় পানিতে ডুবে কৃষকের মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পানিতে ডুবে ওলিয়ার রহমান টেংরা (৭৮) এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৬ জানুয়ারী দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামে। ওলিয়ার রহমান মাধবপুর গ্রামে মৃত হোসেন আলীর ছেলে। তিনি পেশায় এক জন কৃষক।

মৃত ওলিয়ার রহমানের ভাতিজা বাবলুর রহমান জানান, আমার চাচা প্রতিদিন মাধবপুর বাওড়ে তিন বার (সকাল, দুপুর ও সন্ধ্যায়) নিয়মিত গোসল করতেন। প্রতিদিনের ন্যায় তিনি বৃহস্পতিবার দুপুরে মাধবপুর দক্ষিণ পাড়ার ঘাটে বাওড়ে গোসল করতে যান। বাড়ীতে ফিরে আসতে দেরী হওয়ায় বাওড়ের ঘাটে আমার চাচী ফরিদা বেগম খুঁজতে গিয়ে দেখেন ঘাটের পানিতে তিনি ভেসে রয়েছেন। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন গিয়ে চাচার মৃতদেহ উদ্ধার করেন।

মৃত ওলিয়ার রহমান তিন মেয়ে ও তিন ছেলের পিতা তার দুই ছেলে প্রবাসী। এ ঘটনার তদন্তকারী চৌগাছা থানার এস আই জয়নুল জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit