মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

সর্বোচ্চ রান সাকিবের, অলরাউন্ড পারফরম্যান্সে শীর্ষে নাসির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : যত সময় গড়াচ্ছে, ততই আকর্ষণীয় হয়ে উঠছে বিপিএল। সেই সঙ্গে প্লে অফ পর্ব বা সেরা চারে পৌঁছানোর লড়াইও জমজমাট হয়ে উঠেছে। কোন চার দল খেলবে প্লে অফ পর্বে, তা নিয়ে রাজ্যের কৌতূহল ও গুঞ্জন। এ ছাড়া আরও দুটি কৌতূহলী প্রশ্ন অনেকের মুখেই ঘুরপাক খাচ্ছে— কে হবেন বিপিএলের টপ স্কোরার? সর্বাধিক উইকেট শিকারিই বা হবেন কে?

এখন পর্যন্ত যতটা খেলা হয়েছে, তাতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই জোর লড়াই হচ্ছে। সেরা চারের দৌড়ের মতো রান তোলা আর উইকেট শিকারেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রচুর ওঠানামার পালা চলছে। দেশ ও বিশ্বসেরা সাকিবের ব্যাট যেন খোলা তরবারি। শেষ দুটি ম্যাচ ছাড়া প্রায় সব কটাই সাকিব দুর্দান্ত খেলেছেন। একদম সাবলীল, স্বাচ্ছন্দ্যে যাকে তাকে যেখান দিয়ে খুশি চার ও ছক্কা হাঁকাচ্ছেন সাকিব।

রান তোলায়ও এ মুহূর্তে ফরচুন বরিশাল অধিনায়ক সবার ওপরে। এ বাঁহাতি অলরাউন্ডারের নামের পাশে সাত খেলায় যোগ হয়েছে ৩০৪ রান। শুধু রান তোলাই নয়; আরও একটি গুরুত্বপূর্ণ জায়গায়ও সাকিব সবাইকে পেছনে ফেলে এগিয়ে। দেশি ও বিদেশি সবাইকে টপকে ১৯২.৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে রানের ফলগুধারা বইয়ে দিচ্ছেন সব্যসাচী সাকিব।

তারই দলের পাকিস্তানি উইলোবাজ ইফতেখার আহমেদ (১৭৭.২৭), কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরেক পাকিস্তানি খুশদিল শাহ ( ১৭১.৫৯), সিলেট স্ট্রাইকার্সের তরুণ টপঅর্ডার তৌহিদ হৃদয় (১৬৪.৪৬) এবং জাকির হাসান (১৫৯.৪২)- সবার চেয়ে সাকিবের স্ট্রাইকরেট বেশি। রান সংগ্রহে সাকিবের ঠিক পরেই অবস্থান নাসির হোসেনের। ঢাকা ডমিনেটরস ক্যাপ্টেন ৮ খেলায় ২৯১ রান করে রান তোলায় দ্বিতীয়।

রান সংগ্রহে নাসিরের পেছনে আছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত (৭ খেলায় ২৮১ রান করে তৃতীয়), বরিশালের ইফতিখার আহমেদ (৭ খেলায় ২৭৩ রান করে চার নম্বর) ও রংপুর রাইডার্সের শোয়েব মালিক (৬ খেলায় ২২৫ রান নিয়ে পঞ্চম)।  

ঢাকায় প্রথম পর্বে তিন ম্যাচে পর পর ফিফটি হাঁকিয়ে হইচই ফেলে দেওয়া তৌহিদ হৃদয় ক্যাচ ধরতে গিয়ে তালু ফাটিয়ে ১২-১৩ দিন পর মাঠে ফিরে রান পাননি। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে ফিরে গেছেন মাত্র ৪ রানে। তার পরও তার নামের সঙ্গে যোগ হয়েছে ৫ খেলায় ১৯৯ রান। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ওপেনার ওসমান খানের (৭ খেলায় ২১২) পরে রান তোলায় হৃদয়ের অবস্থান সাত নম্বরে।

এবার বিপিএলে রান করাই শুধু নয়, নাসিরের বৃহস্পতি যেন তুঙ্গে। তার ব্যাট ও বল সমানভাবে জ্বলে উঠছে। ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এ মুহূর্তে বিপিএলের সেরা অলরাউন্ডার বনে গেছেন নাসির। রান তোলায় দুই নম্বরে থাকা নাসির উইকেট শিকারেও দ্বিতীয় অবস্থানে। ৮ খেলায় তার ঝুলিতে জমা পড়েছে ১১ উইকেট। এক ম্যাচ কম খেলে ১২ উইকেট শিকারি খুলনার ওয়াহাব রিয়াজ আছেন সবার ওপরে। নাসিরের ঠিক পেছনে অবস্থান ঢাকার দুই পেসার আল আমিন হোসেন (৬ খেলায় ১০) ও তাসকিন আহমেদের (৭ খেলায় ১০)।

তাদের পেছনে নিঃশ্বাস ফেলছেন সিলেট স্ট্রাইকার্সের তিন পেসার- মাশরাফি, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা (প্রত্যেকে ৯টি করে উইকেট)।  এর মধ্যে মাশরাফি আর আমির সমান ৭ খেলায় ৯ উইকেট পেলেও তরুণ রাজা ৯ উইকেট ঝুলিতে পুরেছেন অনেক কম ৫ ম্যাচ খেলে। উইকেট শিকারে অনেক পেছনে সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার রান তোলায় সবার ওপরে জায়গা করে নিলেও মাত্র ৪ উইকেট পাওয়ায় উইকেট শিকারে অনেক নিচে তার অবস্থান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit