বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম

 ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. কামাল হোসেন (৫০)  উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ তিন ধর্ষকের বিরুদ্ধে সুধারাম থানায় এক নারীকে গণধর্ষণে অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০০৩ সালে তিন আসামিকে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit