বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাটিরাঙ্গাতে ইভটিজিং বাল্যবিবাহ,সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নারীর প্রতি সহিংসতা নিরসনে  আপনার পুলিশ আপনার পাশে ধর্ষনের শাস্তি মৃত্যু দণ্ড এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায়  মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত  হয়েছে।বুধবার (২৫ জানুয়ারি ২০২৩ইং)দুপুরের দিকে মাটিরাঙ্গা থানার আয়োজনে আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয়ের হল রুমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে ছাত্র ছাত্রীদের জন সচেতনতা মূলক বিট পুলিশিং সভা করা হয়।মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক ও বিট অফিসার (এসআই)এ কে এম হাসান মাহমুদুল কবীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাকারিয়া। 

এসময় মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের   কাউন্সিলর মো:এমরান হোসেন, প্রধান শিক্ষক  মোঃএরশাদ আলী, সহকারী বিট অফিসার সহকারি উপ-পরিদর্শক  (এ এস আই) মোঃজুয়েল রানাসহ বিদ্যালয়ের   সকল শিক্ষার্থী,  শিক্ষক /শিক্ষিকা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে  সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোঃছালেহ,  বলেন, বিট পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে।   সমাজের সকল শ্রেনী মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যত্রুমের লক্ষ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ , কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit