শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

রং নাম্বারে প্রেম, প্রথম দিন দেখা করেই প্রেমিকার মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : রং নাম্বারে প্রেম, তারপরে শুর হয় মন দেওয়া নেওয়া। পরে সিদ্ধান্ত হয় দেখা করার। দেখাও করে দুই জন। কিন্তুবিধিবাম প্রথম দিন দেখা করেই প্রেমিকার করুণ মৃত্যু হয়। ঘটনাটি হটেছে সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে যশোরের চৌগাছা-ঝিকরগাছার মহনা ছুটিপুর বাজার জামতলার মোড়ে।

মুন্না ও শ্রাবন্তি, দুইজনের বয়সই আঠারো। দীর্ঘদিন রং নাম্বারে প্রেম করার পরে দুইজনের সিদ্ধান্তে প্রথম দেখা, আর প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না শ্রাবন্তি। প্রেমিক মুন্নার সাথে দেখা করতে এসে করুন মৃত্যু হলো তার। শ্রাবন্তি শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে। কিশোর মুন্না চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

জানা যায়,সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে দুই কিশোর-কিশোরী দেখা করে ছুটিপুর বাজার জামতলার মোড়ে। সাক্ষাতের পর শ্রাবন্তিকে শিংঙাড়া খাওয়াতে হোটেলে নিয়ে যায় মুন্না। শিংঙাড়া খাওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা অসুস্থ বোধ করে। পরে ছেলেটা একটা ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিলে ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মেয়েটির সাথে থাকা মুন্নাকে জিজ্ঞেসবাদের জন্য ঝিকরগাছা থানা হেফাজতে নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit