মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

সাবান ছাড়া যেভাবে থালা-বাসন ধোবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এঁটো থালা-বাসন ধুতে সিঙ্কে গিয়ে যারপরনাই হতাশ হতে হলো আপনাকে। থালা-বাসন মাজার সাবান ফুরিয়ে গেছে, ঘরে নেই এক্সট্রা সাবানও। এমন পরিস্থিতিতে আপনি কী করবেন? আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়। *হালকা গরম পানিতে প্রথমে বাসন ধুয়ে নিন। এবার সব বাসনের ওপর অল্প বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে নিন। শেষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

*এক কাপ গরম পানিতে দুই টেবিল চামচ লবণ এবং একটি লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি দিয়ে বাসন ঘষে ঘষে মেজে ধুয়ে নিন। *এক কাপ পানিতে চার থেকে পাঁচ টেবিল চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি ব্যবহার করে সবকটি বাসন স্পঞ্জ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

*চালের পানি দিয়ে পরিষ্কার করতে পারেন থালা-বাসন। চালের পানিতে স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিড থাকে। এগুলো বাসনের তেল-মসলা দূর করতে সাহায্য করে। ৩০ মিনিট চালের পানিতে সবক’টি বাসন ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ঘষে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। *তিন টেবিল চামচ বেকিং সোডা ও প্রয়োজন মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটিতে স্পঞ্জ ডুবিয়ে নিয়ে বাসন ভালো করে মেজে ফেলুন। বাসন হবে ঝকঝকে।  

তথ্য: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit