রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
পৃথিবীর মতো নতুন গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের শোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো চীন বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী! দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

পাঠ্যক্রমে ভুলের দায় দায়িত্ব স্বীকার করে সংশোধন করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : পাঠ্যক্রমে থাকা বিভিন্ন ভুলের দায় দায়িত্ব স্বীকার করে নিয়ে সেগুলোকে দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যেখানে যেখানে যা ভুল থাকুক না কেন, সেই ভুলের দায়-দায়িত্ব স্বীকার করে নিয়ে সেগুলোকে আমরা দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করছি।

শিক্ষামন্ত্রী বলেন, যখনই যে ভুল চিহ্নিত হচ্ছে এবং হবে, সঙ্গে সঙ্গে তা সংশোধন করে আমরা সকল শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের প্রক্রিয়াকে আরও কত বেশি নির্ভুল করা যায়, সেজন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

রবিবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার বিষয়ে দীপু মনি বলেন, বইপড়া আসলেই খুব জরুরি। পাঠ্য বইয়ে বই পড়ার আনন্দ থাকে না। সারা দেশে আমাদের সকল শিক্ষার্থীর মধ্যে এই বই পড়ার অভ্যাস, পাঠ্য বইয়ের বাইরের বই পড়ার মাধ্যমে তাদের চিন্তাশক্তি, কল্পনাশক্তিকে বাড়িয়ে তোলা, মনকে আলোকিত করার সেই কাজটি যেন আমরা সকল শিক্ষার্থীকে নিয়ে করতে পারি, সেটিই আমাদের প্রত্যাশা এবং এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাবো।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম লিডার ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। 

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, এসইডিপি’র অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার, এ কে এম আফতাব হোসেন প্রামানিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ ও মাউশির স্কিম পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit