বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

এবার নোরা ফাতেহিকে নিয়ে মুখ খুললেন সুকেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : জ্যাকুলিন ফার্নান্দেজকে তিনি নির্দোষ বলেছিলেন আগেই। এবার নোরা ফাতেহির বিরুদ্ধে অভিযোগ করলেন সুকেশ চন্দ্রশেখর। সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি রুপি তছরুপের ঘটনায় শনিবার সাপ্লিমেন্টরি চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ। 

সুকেশ শনিবার দাবি করলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি সব সময় জ্যাকুলিন ফার্নান্দেজকে ঈর্ষা করতেন। তার দুই আইনজীবী অনন্ত মালিক এবং একে সিংয়ের মাধ্যমে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সুকেশ জানান, জ্যাকুলিনের বিরুদ্ধে নোরা প্রতিনিয়ত তার ‘মগজধোলাই’ করতেন। নোরা চাইতেন জ্যাকলিনকে ছেড়ে সুকেশ যেন তার সঙ্গে ডেট করেন। 

সুকেশ বলেন, “নোরা সারাদিনে আমায় অন্তত ১০ বার ফোন করত। আমি উত্তর না দিলেও ফোন করা বন্ধ করত না।”

সুকেশের দাবি, তিনি এবং জ্যাকুলিন সম্পর্কে থাকার কারণে নোরাকে তিনি এড়িয়ে চলতেন। কিন্তু নোরা তাকে ক্রমাগত বিরক্ত করতেন। এমনকি ববি নামে নোরার এক আত্মীয়ের জন্য মিউজিক প্রোডাকশন কোম্পানি চালু করার কাজে সাহায্য করতে নোরা তাকে অনুরোধ করেন। সুকেশ তা করেছিলেন বলেও জানান। 

সুকেশের কাছ থেকে নোরা বহুমূল্য ব্যাগ এবং গয়না উপহার নিয়েছিলেন বলে দাবি করেন সুকেশ। সুকেশের দাবি, সেই ব্যাগের বিল নোরা দেখাতে পারবেন না, কারণ তার কাছে বিল নেই, যদিও সেই উপহার তিনি এখনও ব্যবহার করছেন।

এর আগে জিজ্ঞাসাবাদের সময় জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলেছিলেন নোরা। বলেছিলেন, “জ্যাকুলিন নিজে পাঁকে পড়েছে বলে আমাকেও এই নোংরামির মধ্যে টানছে। যাতে আমারও ক্যারিয়ার নষ্ট হয়।”

এদিকে সুকেশের দাবি, প্রথমে নোরা যে কথা বলেছিলেন, আদালতে তা গ্রহণযোগ্য হয়েছিল, পরে তিনি তার জবানবন্দি সম্পূর্ণ পাল্টে ফেলেন আর্থিক দুর্নীতির তদন্তকারী বিশেষ শাখার কাছে। নতুন গল্প ফাঁদেন। সুকেশের মতে, ইডি এবং ইউএসও’র চার্জশিটের তুলনা করলেই সেটা বোঝা যাবে। নোরা সুকৌশলে অসাধু উদ্দেশ্যে গোটা বিষয়টা কীভাবে চালনা করেছেন পরবর্তী কালে, সেদিকে ইঙ্গিত করলেন সুকেশ।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit