মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

জুনে ঢাকায় আসতে পারে মেসির আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসতে পারে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মঙ্গলবার বাফুফে সূত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফে সূত্র জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।  

বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে। ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ চলাকালে ঢাকায় মেসি ভক্তদের উন্মাদনা দেখেছেন আর্জেন্টাইনরা। পরে চ্যাম্পিয়নের মুকুট লিওনেল মেসির মাথায় ওঠার পর আর্জেন্টিনা দূতাবাসেও শুভেচ্ছা বিনিময় হয়েছে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনাকে ঢাকায় আনতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit