শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে নিম্নমানের ভেজাল মরিচ ভাঙানোর দায়ে জরিমানা আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী জিয়া খাল পূণঃখননের শুভ উদ্বোধন করবেন ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ‍কৃতজ্ঞতা জানালেন ডা. কামরুল ইসলাম আশুলিয়ায় বিচারের দাবীতে ‌র‍্যালী ও সমাবেশ নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ ব্রাজিলের কাছে আর্জেন্টিনার ৩ গোলে হার, ম্যাচ শেষে হাতাহাতি সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন

নিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র নিন্দা জাতিসংঘের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের নিপ্রো শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তীব্র নিন্দা জানিয়েছেন।

স্টেফানি টেম্বলে সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যায় নিপ্রোর একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়, যা গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

তিনি জানান, মহাসচিব এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি যুদ্ধ আইন লঙ্ঘনের আরেকটি উদাহরণ।

ইউক্রেনে জাতিসংঘের সমন্বয়ক ডেনিস ব্রাউন সন্দেহভাজন যুদ্ধাপরাধের কার্যকর তদন্ত এবং সন্দেহভাজনদের যথাযথ বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

আংশিকভাবে ধসে পড়া সোভিয়েত স্টাইলের অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও লাশ উদ্ধারের পর সোমবার নিপ্রোতে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit