বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন গোয়েন্দা তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 

বিশ্লেষকদের মতে, এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বেশ শক্তিশালী এবং এগুলো ইরানকে বর্তমানের চেয়ে আরও উন্নত প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করবে। এই খবরটি এমন এক সময়ে সামনে এল, যখন পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। অস্ত্র সরবরাহের এই গুঞ্জন শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তবে বেইজিং এই দাবিকে ‘ভিত্তিহীন’ ও ‘অসত্য’ বলে সরাসরি নাকচ করে দিয়েছে। চীনা মুখপাত্রের দাবি, তারা শান্তি ফেরাতে কাজ করছে এবং কোনো পক্ষকেই অস্ত্র সহায়তা দিচ্ছে না। এখন দেখার বিষয়, এই গোয়েন্দা তথ্যের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে কি না।

সূত্র: সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit