মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

কথায় কথায় মিথ্যা বলছে শিশু, কী করবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাড়তি বয়সে শিশুদের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু কিছু অভ্যাস অভিভাবকদের চিন্তায় ফেলে দেয়, তা হলো সন্তানের মিথ্যা কথার বলার প্রবণতা। বড়দের বকা খাওয়ার ভয়ে তারা অনেক কিছু লুকিয়ে যায়। অনেক সময় মা-বাবা এই স্বভাবকে অবহেলা করে বা ওই বয়সে অতটা গুরুত্ব দেয় না। এই করলে কিন্তু পরে এই স্বাভাব বড় আকার ধারণ করতে পারে। কথায় কথায় মিথ্যা বলা শিশুর জীবনেও নানা ক্ষতি করে। তাই ছোট থেকেই এই বিষয়ে খেয়াল রাখতে হবে।  বড়দেও অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। কিন্তু যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো। শিশুরা যেহেতু মিথ্যা বলার ক্ষতির দিকটা জানে না, তাই তাদের আগে থেকে সচেতন করে ফেলা ভালো। 

যে বিষয়গুলো খেয়াল রাখবেন:

– শিশুদের সামনে মিথ্যা বলা এড়িয়ে চলুন। কারণ অভিভাবকদের থেকেই সবচেয়ে বেশি শেখে ছোটরা।

– মিথ্যা বলা কতটা খারাপ এবং মিথ্যা বলাকে কতটা ঘৃণা করে সবাই সে সম্পর্কে স্পষ্ট ধারণা শিশুকে দিন। শিশু মিথ্যা কথা বললে বকাবকি করবেন না। তার সঙ্গে কিছু সময় কথা বলা বন্ধ করে দিন। দেখুন সমস্যা কমে কি না।

– কোনটা মিথ্যা আর কোনটা কল্পনা, বাবা-মাকে আগে বুঝতে হবে। কিছু কল্পনা কিন্তু শিশুর বয়সের ওপর নির্ভর করে। বয়সের সঙ্গে সঙ্গে সেটা চলে যায়। তাই কল্পনাকে মিথ্যা ভেবে অযথা দুশ্চিন্তা করবেন না। শাসনের বাড়াবাড়ি না করে তাদের সঙ্গে কথা বলে সমাধানের চিন্তা করুন। 

– এই সমস্যার কোনো সমাধান না পেলে মনোবিদের পরামর্শ নিতে পারেন।

সূত্র : আনন্দবাজার। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit