বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

আওয়ামী লীগ ইসলামের খেদমত করে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ইসলামের খেদমত করে। ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা বোর্ড গঠন করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা বাংলাদেশে হয়, তার জন্য অধিকার আদায় করে নিয়ে তুরাগ নদীর তীরে ইজতেমার জায়গা করে দিয়ে গেছেন জাতির পিতা। আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মসজিদের ইমামদের প্রতি আহ্বান রেখে শেখ হাসিনা বলেন, ‘ধর্ম নিয়ে কেউ যাতে কাউকে বিভ্রান্ত করতে না পারে ও মানুষের মধ্যে যাতে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ তৈরি হয় এসব বিষয়ে মসজিদে বয়ানে তুলে ধরেন। খাদ্যে ভেজাল দেওয়া ও মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম ঠিক মতো পালন করেন সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।’
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী, শরিয়তপুর জেলা সদর মসজিদ ও কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলা মসজিদের সঙ্গে যুক্ত হয়ে মডেল মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit