বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা’র সম্মেলন সম্পন্ন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-২ এর দ্বি বার্ষিক সম্মেলন নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী মুহাম্মদ ফখরুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-২ শাখার সভাপতি দিলশাদ মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সহ সভাপতি ফারদিন হাসান হাসিব, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী ও সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন নেতা এটিএম খসরুজ্জামান, কামরুল ইসলাম, আব্দুল বারি, সুহেল আহমদ, ইব্রাহিম হোসেন, হোসেন আহমদ, কামাল মজুমদার, রুবেল আহমদ, আল মামুন, সালেহ আহমদ প্রমুখ। এছাড়াও সম্মেলনে অসংখ্য ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে দিলশাদ মিয়া-কে সভাপতি ও আকবর আলী-কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সনের ট্রেড ইউনিয়ন থানা-২ এর কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শ্রমিকদের কল্যাণ ও আদর্শ মানুষ গঠনে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়ন থানা-২ এর নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। শ্রমিকরা সৎ ও হালাল পথে জীবিকা অর্জন করছেন। এটা শ্রমজীবী জনগোষ্ঠীর বড় সম্মান ও পাওনা। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায় ও নিজেদের স্বার্থের পাশাপাশি পরকালের কল্যাণে আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় এবং ইসলামের খেদমতে সবাইকে কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit