শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সাত্তারের পক্ষে কাজ করলে বহিস্কার- রুমিন ফারহনা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ পরবর্তী বহিস্কৃত নেতা  উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করলে দল থেকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি’র সহ আন্তজার্তিক বিষয়টি সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
রবিবার দুপুরে হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমণিতে  উপজেলা বিএনপির আয়োজিত সেমিনারে নেতা কর্মীদের প্রতি এ আহবান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে নির্বাচনে বিজয়ী করার জন্য  তিনজন আওয়ামী লীগের নেতার প্রার্থিতা প্রত্যাহার করিয়েছেন। 

তিনি আরো বলেন, বর্তমান সরকারের  পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থন নেই। কিন্তু বিএনপির পাশে আছে দেশের ১৬ কোটি মানুষ আছে।  আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের হারানোর কিছু নাই। এখন আমাদের ঘুরে দাড়ানোর সময়। আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের অধিনেই হতে হবে। যেকোনো অবৈধ নির্বাচন আমরা জান মাল দিয়ে রক্ষা করবো।

 আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে সেমিনারে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মুন্সি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারাও আসন্ন উপ-নির্বাচনে সরকার নানা কৌশল নিচ্ছেন বলে জানান।

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit