মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ইতালিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : ইতালির রোমে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। রোমের পিয়াচ্ছা ভিত্তোরিতে গত ১০ জানুয়ারি সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার লুৎফুর রহমান আসিফেট সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ রব মিন্টুর সঞ্চালনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক ব্যক্তিত্ব ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের নেতা কেএম লোকমান হোসেন, সাবেক সহসভাপতি আবদুর রউফ ফকির, নজরুল ইসলাম মাঝি, বাংলাদেশ সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান প্রমুখ।  

আলোচনাসভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করলেই তার আদর্শের সৈনিক হওয়া যাবে। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রীর সৈনিকরা ঐক্যবদ্ধ আছেন। যে কোনো জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ থাকবে ভবিষ্যতেও।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সদস্য অনুপ কুমার, আব্দুর রশিদ, মুজিবুর রহমান শিকদার, বাচ্চু সরদার, সাবেক বঙ্গবন্ধু পরিষদ ইতালির সভাপতি হাবিবুর রায়হান শহীদ, জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলি আজম, ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি স্বপন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিআর মানিক, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সভাপতি নুরুল কবিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit