বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

পেঁপে-গাজর বাদ, এবার ট্রাই করুন কমলালেবুর হালুয়া!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকাল এলেই বাজারজুড়ে শুধুই কমলালেবুর ছড়াছড়ি। বলা যেতে পারে, শীতকালে ফলের রাজা কমলালেবু। কমলা রঙের এই ফলটি আমাদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারি। কমলালেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে শুধু কমলালেবু আর কত খাবেন! এবার কমলালেবু দিয়ে বানিয়ে নিতে পারেন নানা ধরনের পদও।

শীতের দিনে অনেকেই গাজরের হালুয়া খান। সেই হালুয়া যদি কমলালেবু দিয়ে তৈরি হয়, তাহলে কেমন হবে? এবার গাজরের বদলে কমলালেবুর হালুয়া ট্রাই করে দেখুন। আজকে রইল কমলালেবুর হালুয়ার রেসিপি।

কমলালেবুর হালুয়া তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

১টা কমলালেবু

এক কাপ সুজি

এক কাপ গুড়

আধ কাপ দুধ

আধ কাপ কনডেন্স মিল্ক

আধা চা চামচ এলাচ গুঁড়ো

পরিমাণমতো ঘি

২ চা চামচ লেবুর রস

আমন্ড, কাজুবাদাম ও পেস্তা বাদাম কুচি

স্বাদ অনুযায়ী চিনি

কমলালেবুর হালুয়া তৈরির পদ্ধতি

১) প্রথমে কমলালেবু থেকে রস বের করে নিন

২) কড়াইতে ঘি গরম করে সুজি দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন।

৩) এবার এতে দুধ ও কনডেন্স মিল্ক দিয়ে নাড়তে থাকুন।

৪) কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড় ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। ফুটতে দিন। ঘন ঘন নাড়তে থাকবেন।

৫) এই মিশ্রণটি ঘন হয়ে এলে এতে কমলালেবুর রস দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। নাড়তে নাড়তে দেখবেন রস শুকিয়ে আসছে।

৬) হালুয়া তৈরি হয়ে এলে নামিয়ে নিন।

৭) হালুয়ার উপরে আমন্ড, কাজুবাদাম ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। পরিবেশন করুন কমলালেবুর হালুয়া।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit