মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বঙ্গবন্ধুর সমাধিতে হাজীগঞ্জ আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। শনিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গাজী মঈনুদ্দিনের নেতৃত্বে হাজীগঞ্জ আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়। পরে টুঙ্গিপাড়া বিজয় রেস্ট হাউস প্রাঙ্গণে চাদপুর-৫ আসনের হাজীগঞ্জ-শহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন ওই আসনে মনোনয়ন প্রত্যাশী গাজী মঈনুদ্দিন।

মতবিনিময় সভায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মোরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শিউলী, সাংগঠনিক সম্পাদক সমীর দত্ত, সহ দপ্তর সম্পাদক রেজাউল করিম মিন্টু, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সম্মেলনের মধ্য দিয়ে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit