বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহইয়ানের প্রত্যাশা তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পর্ক আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরবে। 

২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরব। তেহরানে সৌদি দূতাবাসে হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছিল রিয়াদ।

লেবাননের রাজধানী বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুই দেশের মধ্যকার আলোচনার পর তেহরান ও রিয়াদে আবারও উভয়ের দূতাবাস বা কূটনৈতিক মিশন পুনঃরায় চালু হতে পারে।

সিরিয়া ও ইয়েমেনের মতো বেশ কয়েকটি ইস্যুতে একেবারে মুখোমুখী অবস্থানে আছে ইরান ও সৌদি আরব। তবে বর্তমানে সৌদির যুক্তরাষ্ট্র বিমুখিতা নতুন বার্তা নিয়ে হাজির হচ্ছে। মধ্যপ্রাচে আধিপত্যের যে জাল ছড়াতে চাইছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সেখানে তেহরানের সমর্থন দরকারি বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit