সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

বাবরের মতো আরও ২-৩ জন স্বার্থপর দরকার: আজমল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর যদি স্বার্থপর হয়, তবে পাকিস্তান ক্রিকেট দলে তার মতো আরও দুই-তিনজন স্বার্থপর খেলোয়াড় প্রয়োজন— এমন মন্তব্য করেছেন সাবেক স্পিনার সাঈদ আজমল। 

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন বাবর আজম। ক্রিকেট দুনিয়ায় অসংখ্য মানুষ বাবরের ব্যাটিংয়ের ভক্ত। তবে নিজ দেশ পাকিস্তানেই অনেকের কাছে বাবর স্বার্থপর একজন ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের হারের পর ব্যাপকভাবে আলোচনায় আসে বাবরের স্বার্থপরতা।

এর মাঝে বাবরকে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে কঠিন সময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন সাবেক স্পিনার সাঈদ আজমল। 

বুধবার তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরানোর পথে পাকিস্তানকে ৭৯ রানে হারায় নিউজিল্যান্ড। কিউইদের ২৬১ রানের জবাবে ১৮২ রানে থামে পাকিস্তান। ম্যাচে ১১৪ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় ৭৯ রান করেন বাবর।

শ্লথগতির এই ইনিংসের কারণেই মূলত সমালোচনার মুখে পড়েছিলেন বাবর। সাবেক পাকিস্তানি গতিতারকা শোয়েব আখতার বাবরের ব্যাটিং দেখে হাই উঠছে জানিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্টও দিয়েছিলেন।

তবে বাবরের সমালোচকদের জবাব দিয়ে আজমল বলেন, ‘যদি বাবর স্বার্থপর হয়, তা হলে আমাদের আরও অতিরিক্ত দুই-তিনজন এমন খেলোয়াড় প্রয়োজন। বাবর একজন ভালো খেলোয়াড়। তার ব্যাটিংয়ের নেতিবাচক যে কোনো কিছু শোধরানো সম্ভব।’ 

এর মাঝে বাবরের জন্য নতুন চাপ হয়ে এসেছে অধিনায়কত্ব হারানোর গুঞ্জন। তবে এখানেও আজমলের সমর্থন পাচ্ছেন বাবর। সাবেক এই স্পিনার বলেছেন, ‘তিন সংস্করণে অধিনায়ক ভাগ করার প্রয়োজন নেই। এর পরও যদি করার প্রয়োজন হয়, তবে সে ক্ষেত্রে সাদা বল ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক করা উচিত।’ 

এর আগে আলাদা অধিনায়কের বিরোধিতা করেছেন সাবেক পেসার আকিব জাভেদও। আকস্মিকভাবে অধিনায়ক বদলে পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা বাড়ানো অনুচিত বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। এখন সাবেকদের এই ডাকে পিসিবি সাড়া দেয় কিনা, সেটিই দেখার অপেক্ষা।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit