সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

মানুষের জন্য কাজ করতে পারা নিঃসন্দেহে আনন্দের ও সৌভাগ্যের…. ডা. আরমান আহমদ শিপলু

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন বাংলাদেশ সমৃদ্ধ স্মার্ট দেশের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রায় বিশ্বের অন্যান্য দেশের কাছে বাংলাদেশ আজ অনুকরণীয় দৃষ্টান্ত। মানুষের জন্য কাজ করতে পারা নিঃসন্দেহে আনন্দের ও সৌভাগ্যের। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে সিলেট ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বর্ধিতাংশ ৩৯ নং ওয়ার্ডের নয়াগাঁও মহল্লায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শিপলু উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী তরিকুল্লাহ মকু মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ মুফিদুল ইসলাম, আব্দুল মুমিন, সারন মিয়া, আব্দুল হক, আব্দুল মছব্বির ফুল মিয়া, আমিনুল ইসলাম, রফিক মিয়া, আব্দুল্লাহ আল আমিন, আফিক মিয়া, হেলাল আহমদ, রওশন মিয়া, খালিক মিয়া, তেরা মিয়া, সফিকুল ইসলাম, আলা উদ্দিন, এখলাস মিয়া, এলিছ নোমান আলী, রশিদ আহমদ, মানিক মিয়া, ইহয়া আহমদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit