বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ফরমালিন ও বিষমুক্ত খাদ্য সরবরাহ ও পরিদর্শনের জন্য পার্বত্য মেলার আয়োজন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সারাদেশের মানুষের কাছে ফরমালিন ও বিষমুক্ত খাদ্য সরবরাহ এবং পরিদর্শনের জন্য প্রতিবছরের ন্যায় এবারও ঢাকা রাজধানীতে পার্বত্য মেলার আয়োজন করা হয়েছে। মন্ত্রী আশ্বস্তের সাথে বলেন, পার্বত্য এলাকার ফল ও খাদ্যদ্রব্য চোখ বন্ধ করে খেতে পারেন। কারণ পার্বত্য এলাকার মানুষ খাদ্যদ্রব্যে ফরমালিন বা বিষ মিশাতে জানে না। পার্বত্য এলাকার মানুষ সরল সোজা। পার্বত্য এলাকার মানুষ খাদ্যকে ভেজাল করতে শেখেনি। এটাই হলো পার্বত্য এলাকার মানুষের বৈশিষ্ট্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি ২০২৩ইং)সকালের দিকে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে  পায়রা ও বেলুন উড়িয়ে চার দিনব্যাপী পার্বত্য মেলা-২০২৩-এর শুভ উদ্বোধন করেন  সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম মেলার উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীপংকর তালুকদার এমপি, মিজ বাসন্তী চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ শিল্প ও সংস্কৃতি চর্চায় বরাবরই ছিল বৈশিষ্ট্যপূর্ণ। পার্বত্য মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের  সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনার চিত্র তুলে ধরা হয়েছে। তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা পণ্য, বিভিন্ন মৌসুমী ফল, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার যা মেলার আকর্ষণকে অধিকতর বাড়িয়ে তুলেছে। পার্বত্য অঞ্চলের মানুষের  উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা এখানেতুলে ধরা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনার দৃঢ়তা ও সময়োচিত উদ্যোগের কারণেই ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি   সম্পাদন করা  সম্ভব হয়েছিল। ঐতিহাসিক এ চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে পাহাড়ি অঞ্চলে দীর্ঘ দুই যুগের সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটে। এর পর থেকেই পার্বত্য অঞ্চলে শান্তি অব্যাহতভাবে প্রতিষ্ঠিত হয়। যার ফলে পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ এমপি বলেন, পার্বত্য মেলার মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের কৃষ্টি-সংস্কৃতি-ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে পার্বত্য অঞ্চলের জনগণ ও সমতল ভূমির জনগণের মধ্যে এক মেল বন্ধন রচিত হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের অশান্ত পরিবেশের অবসান হয়। যার ফলশ্রুতিতে সমতল অঞ্চলের শিক্ষিতের হারের চেয়ে বর্তমানে পার্বত্য অঞ্চলের শিক্ষিতের হার অনেক বেশি। প্রতিমন্ত্রী বলেন, এখন পার্বত্য চট্টগ্রামে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। এসব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় হয়েছে।

চারদিন ব্যাপী পার্বত্য মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। পার্বত্য জেলার শিল্পীদের অংশগ্রহণে সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। পার্বত্য মেলায় ১০৩টি স্টল বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে স্টলসমূহ বরাদ্দ প্রদান করা হয়েছে।

পার্বত্য এলাকার মানুষের জীবন-কৃষ্টি-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মাঝে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশে এবং পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে চার দিনব্যাপী পার্বত্য মেলা শুরু হলো। এ মেলার মধ্য দিয়ে পার্বত্য জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের চিত্র তুলে ধরা হচ্ছে। মেলার স্টলে চার দিনব্যাপী তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য প্রদর্শন ও বিক্রয় অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit