মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ  ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবি’র ৩ শিক্ষার্থী

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএ অনার্স পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃত্তি প্রাপ্তরা হলেন মো. রেজাউল করিম, নাজমুন্নাহার হেনা ও মো. তমিজ উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, দাতা প্রতিনিধি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং ডা. তাসনিম রায়না ফাতেহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট ফান্ডের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক সুরাইয়া আক্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন বিনম্র, বিদগ্ধ ও নিবেদিতপ্রাণ শিক্ষক এবং গবেষক। নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণে তিনি অনন্য অবদান রেখে গেছেন। প্রয়াত জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের আদর্শ অনুসরণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit