সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

আরও ১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় সাত ও ঢাকার বাইরে সারাদেশে ১১ জন। বর্তমানে সারাদেশে সর্বমোট ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ জন ও ঢাকার বাইরে সারাদেশে ৯২ জন ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ১৭৩ জন ও ঢাকার বাইরে সারাদেশে ১৮৭ জন। একই সময়ে সারাদেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ২১০ জন। এর মধ্যে ঢাকায় ১১৬ ও ঢাকার বাইরে সারাদেশে ৯৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন। এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit