বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস, ১৮ জেলায় বইছে শৈত্যবাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও দক্ষিণ-পশ্চিমের যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন একজন। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২ দিন দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শীতে জবুথবু উত্তরাঞ্চল। যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বেড়েছে। দেশের ১৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত এসব অঞ্চলের মানুষ। সড়কে মানুষের উপস্থিতি তেমন না থাকায় আয় রোজগার কমে বিপাকে পড়েছেন রিক্সাচালকরা। 

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন এক নারী। গত ২৪ ঘণ্টায় দগ্ধ হয়েছেন ৮ জন। বিভিন্ন সময় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মোট ৩১ জন। 

এদিকে চরাঞ্চলে কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতি হচ্ছে সরিষা, ডালসহ অন্য ফসলের।

ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit