বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

জিএম কাদেরের দুই মামলা খারিজের শুনানি শেষ, আদেশ ১৯ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বিরুদ্ধে দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধার করা পৃথক দুই মামলা খারিজের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলা দুটি খারিজের আবেদনের ওপর বাদী ও বিবাদী পক্ষের শুনানি শেষ হয়। জি এম কাদেরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শেখ সিরাজুল ইসলাম, কলিমউল্যাহ মজুমদারসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি শেষ করেন। শুনানি শেষে আদালত আগামী ১৯ জানুয়ারি আদেশ দেবেন বলে জানান। জি এম কাদেরের আইনজীবী কলিমউল্যাহ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার দুপুরে রাঙ্গার মামলায় জি এম কাদেরের পক্ষে আংশিক শুনানি হয়। তবে বাদীপক্ষের আইনজীবীরা শুনানি না করে সময় চান। বিচারক তা মঞ্জুর করে ১১ জানুয়ারি দিন ধার্য করেন। গত বছরের ৮ নভেম্বর জিয়াউল হক মৃধার মামলা ও গত ১৬ নভেম্বর মশিউর রহমান রাঙ্গার মামলাটি খারিজের জন্য আবেদন করেন জি এম কাদেরের আইনজীবীরা।

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমে নিষেধাজ্ঞার অস্থায়ী আদেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit