শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

না ফেরার দেশে ইউপি চেয়ারম্যান ইয়াকুব তালুকদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী তালুকদার আর নেই। (১০ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষনা করেন।

তিনি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার এর ছোট ভাই এবং দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদের কর্নধার শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর চাচা। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, আত্মীয় স্বজনসহ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেয়ারম্যান ইয়াকুব তালুকদারের মৃত্যুতে, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, বাংলাদেশ আ‘লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং, দুর্গাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit