শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

বাংলাদেশে ডাবল সেঞ্চুরি করে পরের ম্যাচেই বাদ ঈশান কিশান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : এই তো গত মাসেই বাংলাদেশ সফরে এসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করে গেলেন ভারতের তরুণ তারকা ঈশান কিশান। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই তিনি ভারতের একাদশে নেই! ভারতের হয়ে এই ম্যাচে ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বাঁহাতি ওপেনারকে বাদ দিয়ে ভারত নামছে দুই ডানহাতি ওপেনারকে নিয়ে।

শোনা যাচ্ছে, শুভমান গিলকে আরো সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু তরুণ ঈশান ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই প্রথম একাদশের বাইরে চলে গেলেন- এটা অনেকেই মেনে নিতে পারছেন না। সেই সঙ্গে প্রশ্ন উঠছে সূর্যকুমার যাদবকে সুযোগ না দেওয়া নিয়েও। সদ্যঃসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি করা এই হার্ডহিটারকে ওয়ানডে দলে না দেখেও সবাই হতবাক।

ভারতের বোলিং আক্রমণে আছেন মোহাম্মদ শামি, উমরান মালিক, মোহাম্মদ সিরাজে এবং যুজবেন্দ্র চাহাল। সেই সঙ্গে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। অর্থাৎ দুই স্পিনার এবং চার পেসার নিয়ে খেলছে ভারত। কিন্তু আগামী বিশ্বকাপ হবে ভারতেই। তিন স্পিনার নিয়ে শুরু করা উচিত ছিল বলে মনে করছেন অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit