শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

আগের রূপ আর নেই, নিন্দার পাল্টা জবাবে যা বললেন সামান্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হন সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই সামান্থাকে নিয়ে নানা মহলে নানা কথা। কখনও জানা গেছে, তিনি কাজ কমাচ্ছেন। কখনও শোনা গেছে, বেশ কিছু কাজ হাতছাড়া হয়েছে তার। তবে না, তেমনটা কিছুই ঘটেনি। তবে বারবার জল্পনা শুরু হয় তাকে নিয়ে। কিন্তু মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর থেকে একটা লম্বা সময় ধরে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। কারণ এই রোগটাই পেশির প্রদাহের। সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে তার। সে কারণেই মন ভাল করতে কাজে ফিরেছেন সামান্থা। 

‘শকুন্তলাম’-এর ডাবিংয়ের ছবি ভাগ করে নিয়ে সামান্থা লেখেন, “শিল্পই আমার সব মনখারাপের ওষুধ।”

সোমবার নিজের আসন্ন ছবি ‘শকুন্তলাম’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অল্প সময়ের জন্যই আসেন। তারপর থেকে শুরু হয়েছে ফিসফাস। সামান্থার নাকি জৌলুস কমেছে, কারও মতে আগের মতো রূপ নেই তার।

সোমবারই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় সামান্থাকে। তারপর সমাজেমাধ্যমে কটাক্ষ। তবে মুখ বুজে থাকার পাত্রী যে নন সামান্থা, আরও একবার সেটাই প্রমাণ করলেন। তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট নিন্দকদের জবাব দিয়ে লেখেন, “আমি প্রার্থনা করব, আমার মতো আপনাদের কাউকে যাতে মাসের পর মাস চিকিৎসার মধ্যে দিয়ে যেতে না হয়। ভালবাসা নিন ও নিজেদের ঔজ্জ্বল্য বাড়ান।”

সদ্য মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবির ট্রেলার। কবি কালিদাসের বিখ্যাত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলাম’। সামান্থার ছবির ট্রেলারে ফুটে উঠেছে সেই গল্পের গুরুত্বপূর্ণ অধ্যায়। গুণশেখরের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা এবং দেব মোহন। এছাড়াও একাধিক চরিত্রে অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী-সহ আরও অনেক নামীদামি অভিনেতা। তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাবে গুণশেখরের এই ম্যাগনাম ওপাস।

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/বিকাল ৩.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit