শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জয়পুরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক ওরিয়েন্টেশন 

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি :   জয়পুরহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক  দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকালে জাকস ফাউন্ডেশনের কনফারেন্স রুমে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত এবং প্লান বাংলাদেশ এর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজি।
এসময় এনডিপি’র সিইএমবি প্রকল্পের  ডিভিশনাল ম্যানেজার সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয় কল্যান সংস্থা জাকস এর নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাসনা জাহান,  সাংবাদিক সাহাদুল ইসলাম সাজু, আব্দুল আলীম, আবু বকর সিদ্দিক, মোস্তাকিম ফাররোখ,আলমগীর চৌধুরী, শাহজাহান সিরাজ মিঠু, মিজানুর রহমান মিন্টু প্রমুখ। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী  বলেন, কোন এলাকায় বাল্য বিবাহ হলে তার খবর ইউএনও বা প্রশাসনকে  না জানালে সংশ্লিষ্ট ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেইসাথে কোন বিদ্যালয়ে শিক্ষার্থী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলে সে বিষয়ে খবর নিতে হবে তা না হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, কোন কাজী মেয়েদের বয়স বাড়িয়ে বা অসত্য তথ্য দিয়ে বাল্য বিবাহ রেজিষ্ট্রি করালে তার বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে। কর্মশালায় বালবিবাহ নিরোধে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। 

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/দুপুর ১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit