শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

রাতে ঢাকায় দু’ঘন্টার যাত্রা বিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্কনিউজঃ মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যেই ঢাকা আসছেন চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং। আজ মধ্যরাতে ঢাকায় প্রায় দু’ ঘণ্টার যাত্রা বিরতি করবেন তিনি। আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যাত্রা বিরতি করার আগ্রহ ব্যক্ত করেছেন বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা।

বেইজিংয়ের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে যাত্রা বিরতির পুরো সময় বিমানবন্দরে তাকে সঙ্গ দিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শীতের রাত যত গভীরই হোক না কেন মন্ত্রী মোমেন প্রথম বারের মত ঢাকায় আসা অতিথি কিন গ্যাংকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলে নিশ্চিত করেছেন ঢাকায় চীনা ডেস্কের কর্মকর্তারা। তারা জানিয়েছেন- চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এখন পর্যন্ত যে শিডিউল রয়েছে তাতে (কুয়াশার যন্ত্রণা না হলে) পৌনে ১টা নাগাদ নামবেন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ৩ টার দিকে তিনি ঢাকা ছেড়ে যাবেন। তার সফরটি সংক্ষিপ্ত এবং স্রেফ যাত্রা বিরতি হলেও এটার বহুমাত্রিক তাৎপর্য দেখছেন ঢাকার কর্মকর্তারা। তাদের মতে, বন্ধুত্বের বিশেষ বার্তা নিয়ে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

তার সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আনুষ্ঠানিক বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব সফলতার সঙ্গে সম্পন্ন করে বেইজিং ফিরে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসা কিন গ্যাংয়ের সফর প্রসঙ্গে চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন এবং মিশর আফ্রিকার ওই পাঁচ দেশ সফরে বেরিয়েছেন কিন গ্যাং। ৯ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি তারিখ পর্যন্ত পাঁচ দেশ সফর হবে তার।

প্রসঙ্গত চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা যাওয়ার পথে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছিলেন। সে সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তৎকালীন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের ঐতিহাসিক সফরের কয়েক মাসের মাথায় অনুষ্ঠিত ওই বিরতিতে প্রেসিডেন্ট শির সফরে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র সচিব মিস্টার হকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল তার।

কিউএনবি/বিপুল/ ০৯.০১.২০২৩/.রাত ১১.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit