রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

জিদানকে অসম্মান, ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফুটবল কিংবদন্তি জিদানকে নিয়ে অপ্রীতিকর মন্তব্য করে এবার ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেত। ফরাসি ফুটবলের এই কর্তা বলেছেন, ‘আমি আমার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইছি। এটা আমার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না।’ নিজের অপ্রীতিকর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন নোয়েল।

ঘটনার সূত্রপাত কাতার বিশ্বকাপের শেষে। ফাইনালে আর্জেন্টিনার কাজে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করে ফ্রান্স। বর্তমান কোচ দিদিয়ের দেশমের ভবিষ্যত নিয়েও দেখা দেয় শঙ্কা। শোনা যাচ্ছিল দেশমের পরিবর্তে ফ্রান্স দলের দায়িত্বে আসতে পারেন জিদান। ফরাসি এই কিংবদন্তি নিজেও জাতীয় দলের কোচ হওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন।

তবে ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেত অবশ্য বলেছেন, ‘কোচ হিসেবে জিদানের নাম সবসময় আলোচনার মধ্যে ছিল। কারণ তার অনুসারীরা দেশমের অব্যহতির অপেক্ষা করছিল। কিন্তু কেউ কি আসলেই দেশমকে সমালোচনা করতে পারবেন? কেউ পারবেন না! কারণ দেশমকে নিয়ে বড় কোনো সমস্যাই নেই।’নোয়েল আরও বলেছিলেন, ‘এ বিষয়ে আমি ভাবছি না। জিদান যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। সেটা যেকোনো ক্লাব কিংবা জাতীয় দল হতে পারে। তাকে নিয়ে আমরা চিন্তিত নই।’

কিংবদন্তি জিদানকে নিয়ে করা এম তাচ্ছিল্যভরা মন্তব্য সহজভাবে নিতে পারেননি তরুণ ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি টুইটারে বলেছেন ‘জিদান মানেই ফ্রান্স। তার মতো কিংবদন্তিকে এভাবে অসম্মান করা মোটেও কাম্য নয়।’ এরকম সমালোচনার মুখে পড়েই ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল ফেডারেশনের বড় কর্তা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit