বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার ইফতারের পর লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যকরী মিটিংয়ে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলা এর সম্পাদক রাসেল আহম্মেদ। সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দ বাজার ও বাংলা নিউজ২৪) এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ আহমদ প্রিন্সকে (ডিবিসি নিউজ২৪ ও দৈনিক ইনকিলাব)। 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন আসাদ (মানব জমিন)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ আল আসাদ’ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমেদ। এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোটিসিয়াস বাংলা এর মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আমেনা খাতুন অশ্রুকে (দৈনিক গণকণ্ঠ)।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন), এস এম আজাদ (বাংলা টিভি), এনামুল হক (পর্তুগাল নিউজ২৪), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল) সজিব হোম রায় (কালেরকন্ঠ), মনির হোসেন (ইওেফাক) , মো.মহিউদ্দিন (নিউজ ২১), সোহেল রানা, আকবর হোসেন (ঢাকা মেইল), রাহিব ফয়সাল (রূপান্তর) ও জহিরুল হক (এনটিভি ইউরোপ) এবং প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন কমিটির নেতারা বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি তারা প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit