বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
যেকোনো বৈধ প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন: প্রতিমন্ত্রী ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ

বক্স অফিস আয়ে ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে পেছনে ফেললো অ্যাভাটারের সিক্যুয়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : বক্স অফিস আয়ে ‌‘জুরাসিক ওয়ার্ল্ডকে’ পেছনে ফেলেছে অ্যাভাটারের সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। বক্স অফিসের সেরা আয়কারী ছবির তালিকায় এখন সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ছবিটি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটির আয় দাঁড়িয়েছে ১.৭০৮ বিলিয়ন ডলার। অন্যদিকে, জুরাসিকের আয় ১.৬৭ বিলিয়ন ডলার।

মুক্তির মাত্র চার সপ্তাহে ছবিটি উত্তর আমেরিকায় আয় করেছে ৫১৭ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকার বাইরে আয় করেছে ১.১৯ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক বক্স অফিসে ‘অ্যাভাটার টু’ সেরা আয়কারী ছবির তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে। প্রথম চারটি ছবি হলো ‘অ্যাভাটার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘টাইটানিক’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়্যার’।

টিকিট বিক্রির দিক দিয়ে ২০২২ সালের সেরা আয়কারী ছবি ‘অ্যাভাটার টু’। করোনা মহামারীর পরের সময়টাতে সেরা আয়কারী ছবির তালিকায় দ্বিতীয়, প্রথমে আছে ‘স্পাইডার ম্যান : নো ওয়ে হোম’। 

সূত্র : ভ্যারাইটি সাময়িকী 

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit