রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

অসহায় সাজেদার পাশে প্রতিমন্ত্রী পলক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে অসহায় ভাসমান সাজেদা খাতুনকে কারওয়ান বাজারের পেট্টোবাংলার পাশ্ববর্তী ফুটপাত থেকে খুঁজে বের করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

সাজেদার বাড়ি প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের হাসপুকুরিয়া গ্রামে। নিজের বসতভিটার জমি নিয়ে ঝামেলায় পড়ে এলাকাছাড়া হন তিনি।

একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন দেখেই তিনি তাকে খুঁজে বের করেন। সাজেদা খাতুনের বিস্তারিতভাবে খোঁজ খবর নেন এবং তাকে নগদ ২০ হাজার টাকা ও শীতবস্ত্র প্রদান করেন।

নিজের গাড়িতে করে পলক গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। জমির ঝামেলা মিটিয়ে ঘর তৈরি ও পারিবারিকভাবে স্বাম্বলম্বী করে দিতে তিন লাখ টাকা প্রদান ও তার সন্তানদের জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি শুধু নিজ এলাকার অসহায় মা-কেই নয় উক্ত এলাকার ফুটপাতের অসহায়দেরকেও দিলেন প্রায় দুই শতাধিক শীতের কম্বল। উপস্থিত ছিন্নমূল মানুষদেরকে নিজেদের ফোন নম্বরসহ সরাসরি যোগাযোগের কার্ড দিলেন।

এসময় প্রতিমন্ত্রী সিংড়া উপজেলায় গৃহহীনদের ১৩৯০টি ঘর তৈরি করে দেয়া হয়েছে এবং আরও ৩৮৫ জনকে ঘর করে দেয়া হচ্ছে উল্লেখ করে বলেন আমার এলাকায় আপনার মত অসহায় এ মায়ের ঘর হবে না এটা হতে পারে না।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit