সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ  রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল ইংরেজিতে ‘ধন্যবাদ’ জানাতেই প্রযোজককে ধমক প্রসেনজিতের ৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স যোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন  সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী হিমলুং হিমালে তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি

বয়স ৫০ পেরোলে শরীরচর্চায় যেসব ভুল চলবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বয়স ৫০ পেরোলে দৈনন্দিন জীবনের অনেক কিছুতেই লাগাম টানতে হয়। এমনকি শরীরচর্চার মতো স্বাস্থ্যকর বিষয়েও এর ব্যতিক্রম হয় না। নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে, ভূমিকা রাখে ওজন কমাতেও। তবে বয়স ৫০ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম।

১) শরীরচর্চা করার আগে ও পরে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। শুরুর আগে খালি হাতে ওয়ার্ম আপ করে নিলে শরীরের উষ্ণতা শরীরচর্চার উপযুক্ত হয়। পাশাপাশি, মূল ব্যায়াম শেষ হলে কিছুটা বিশ্রাম নিয়ে তবেই অন্য কাজ শুরু করা উচিত। এতে পেশির ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

২) শরীরচর্চার ধরনে বারবার পরিবর্তন করা যাবে না। শরীরচর্চা করতে হবে নিয়ম মেনে। ৫০ পেরিয়ে গেলে শরীরে ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু রোজ নিয়ম মেনে এক ধরনের ব্যায়াম করলে শরীরও ধীরে ধীরে মানিয়ে নেবে।

৩) যারা ৫০ পেরিয়ে শরীরচর্চা শুরু করবেন, তাদের ধীরে ধীরে এগোনোই ভাল। যেকোনো জিনিসের সঙ্গেই মানিয়ে নিতে শরীরের সময় লাগে। তাই প্রথমে অল্প ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যায়ামের সময় ও পরিমাণ বাড়াতে হবে।

৫) শরীরচর্চার পাশাপাশি শরীরকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামও। বিশেষত চল্লিশের পর পেশি ও অন্যান্য অঙ্গের কোষের পুনর্গঠনের শক্তি কমতে থাকে। ফলে পর্যাপ্ত বিশ্রাম না পেলে হিতে বিপরীত হতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit