মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

আরও ২৭ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৬ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন ও ঢাকার বাইরের ২০ জন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩০ জন ও ঢাকার বাইরের ১৩৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮ জন এবং ঢাকার বাইরের ২৫ জন।

এ বছর হাসপাতালে ভর্তি ১৭৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ৬২ জন এবং অন্যান্য বিভাগের ১১৪ জন। গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান। এরমধ্যে বছরের শেষ মাস ডিসেম্বরেই মারা যান ২৭ জন। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit