শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

রোদের দেখা মিলল ঢাকায়, তীব্র শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : কয়েকদিন পর রোদের দেখা মিলল ঢাকায়। হাড়কাঁপানো শীতে রোদের দেখা না মেলায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। রোববার বেলা ১১টার পর ঢাকার আকাশে রোদের ঝিলিক দেখা যায়। 

তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন। আরও চার থেকে পাঁচদিন শীত দাপট দেখাবে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, দেশজুড়ে তীব্র শীতের অনুভূতি আরও চার-পাঁচ দিন থাকবে।

রোববার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশিমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এ পরিস্থিতি আরও কয়েকদিন চলবে জানিয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, আমরা আশা করছি, ১১-১২ জানুয়ারির দিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit