শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ইরানে বিক্ষোভে অংশ নেওয়া আরও দুইজনের ফাঁসি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে দেশব্যাপী চলা বিক্ষোভের সূত্রে আরও দুইজনের ফাঁসি হয়েছে। সহিংস বিক্ষোভ চলাকালে এক সেনাসদস্যকে হত্যার অভিযোগে ওই দুই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।,

মোহাম্মদ মাহদি কারামি এবং সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামে দুজনকে এক আধা সামরিক কর্মকর্তা নিহত হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘দুনিয়াবি দুষ্কর্ম’র জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।,

মানবাধিকার সংগঠনগুলো ‘প্রহসনের বিচার’ হিসাবে বর্ণনা করে এর নিন্দা করেছে।,

২২ বছর বয়সী কারামির পরিবার বলেছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে আটক এক নারীর হেফাজতে মৃত্যুর পর সেপ্টেম্বরে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়৷,

বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি’র তথ্য অনুসারে, ইরানের বিক্ষোভে এ পর্যন্ত ৭০ জন শিশুসহ অন্তত ৫১৬ জন প্রাণ হারিয়েছে। এছাড়া ১৯ হাজার ২শ ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে ৬৮ জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। ,

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit