মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম

অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ ভেঙে পড়বে : আ স ম রব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু ভিপি জেএসডি সভাপতি আ স আবদুর রব বলেছেন, সাংবিধানিক-গণতান্ত্রিক ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করাসহ অন্যায়ের ভারে সরকারের ক্ষমতার মঞ্চ যে কোনো সময় ভেঙ্গে পড়বে। জনগণ, আইনের শাসন এবং সংবিধানের উপর সরকার নির্ভর করছে না, সরকার নির্ভর করছে শুধুমাত্র বল প্রয়োগের উপর। 

তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার ছিনতাই করেও অন্যায়ের পক্ষেই সাফাই গেয়ে চলছে। ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে এই সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অক্ষম। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্টকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপর ভরসা রাখার প্রতিশ্রুতি দিয়ে সরকার রাতের ভোটের উপর ভরসা রেখেছে। সুতরাং নির্বাচনের প্রশ্নে এই সরকারের উপর ভরসা করার কোন উপায় নেই। ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আ স ম আবদুর রব এর সাথে বাংলাদেশ ছাত্রলীগের   সভাপতি তৌফিক উজ জামান পিরাচা’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উত্তরা বাসভবনে অনুষ্ঠিত মত বিনিময়কালে আ স ম রব বলেন, একটি গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামে, বৃহত্তর জনতার স্বার্থে অঙ্গীকারাবদ্ধ ইতিহাস সচেতন লড়াকু নেতৃত্ব প্রয়োজন। রাষ্ট্র রূপান্তরে ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার সংগ্রামে গড়ে ওঠা গণশক্তির সক্রিয় ও শক্তিমান বিকাশ বিদ্যমান সংকট নিরসনে রাজনৈতিক দিশা খুঁজে পাবে। সংঘবদ্ধ লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা উচ্ছেদে গণঅভ্যুত্থান সৃষ্টিতে ছাত্র সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান মুক্তার, সহ-সভাপতি গোলাম ফারুক সরকার সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা আলী, অর্থ-সম্পাদক ইসমাইল হোসেন রাজু ও কেন্দ্রীয় সদস্য মিল্লাত হোসেন প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit