শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

দৌলতপুরে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফিরলো ২৩ জন যুবক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের নেশা ছেড়ে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করে আত্মসমর্পন করেছেন ২৩ জন মাদকাসক্ত যুবক। শনিবার দুপুরে উপজেলার সীমান্ত সংলগ্ন প্রাগপুর এলাকার মাদকাসক্ত যুবকেরা প্রাগপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে অন্ধকার জগৎ ছেড়ে আলোরপথে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করে আত্মসমর্পন করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকারের উপস্থিতিতে মাদকাসক্ত যুবকরা মাদককে না বলে সুস্থ জীবনে ফেরার অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তাগণ তাদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানান। ‘আসুন মাদককে না বলি’ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান এই স্লোগানে মাদকাসক্তদের উদ্বুদ্ধ করে তাদের অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে ফেরার আহ্বান জানান। এরআগে দৌলতপুরের বিভিন্ন এলাকার ৪৩জন মাদকাসক্ত যুবক ও শিক্ষার্থীকে মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরাতে সক্ষম হন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

মাদক ছেড়ে সুস্থ জীবনে ফেরানো যুবকদের উদ্দেশ্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, সুস্থ, সুন্দর ও মানবিক জীবন সত্যিকারের স্বস্থি আনতে পারে। আর এরজন্য প্রয়োজন সচেতনতার। তিনি মাদকমুক্ত দৌলতপুর গড়ার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit